নগরকান্দায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক


ফরিদপুরের নগরকান্দায় গাঁজাসহ লিটন মোল্যা (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে উপজেলার তালমা ইউনিয়নের তালমার মোড় বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। লিটন সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর গ্রামের আফছার মোল্যার ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, সিপিসি-২,ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারী রাতে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন তালমা মোড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. লিটন মোল্যাকে আটক করে।

এ সময় আটককৃত আসামির হেফাজতে থাকা ৩১০ (তিনশত দশ) গ্রাম গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি সীমকার্ডসহ ০১ মোবাইল ফোন জব্দ করা হয়।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা ও অন্যান্য আলামত সহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com