আলফাডাঙ্গায় দলিল লেখক সমিতির হুইল চেয়ার বিতরণ


২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা দলিল লেখক সমিতির উদ্যোগে বয়স্ক দাতা-গ্রহীতাদের উদ্দেশ্যে হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব রেজিষ্ট্রার সর্মিলা আক্তার সম্পা।

এ উপলক্ষে সমিতির সভাপতি মো. শাহাদত মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় সাব রেজিষ্ট্রার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য দেন, বিশিষ্ট দলিল লেখক আমিরুল ইসলাম মাহবুব, স্বপন শিকদার, শহিদুল মুন্সী, আসলাম মোল্যা, জাকিরুল আলম বাবু, অফিস সহকারী মনজেল আহম্মেদ, বাচ্চু মিয়া প্রমুখ। এ সময় দাতা গ্রহিতা, সাংবাদিক, দলিল লেখক, কর্মচারী, ভেন্ডার ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com