সালথায় এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু


সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথায় সুষ্ট ও সুন্দর পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষা। সোমবার সকাল ১০ টায় বাংলা প্রথমপত্র ও কোরআন মাজিদপত্রের মধ্যেদিয়ে এ পরীক্ষা শুরু হয়।

মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলার ১টি কেন্দ্র ও একিিট ভ্যানুতে ১ হাজার ১শত ৫২জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছেন। এদিকে সালথা সরকারী কলেজ কেন্দ্রে ২২২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহন করেছেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ভ্যানু ও সালথা সরকারী কলেজ কেন্দ্র পরিদর্শণ করেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com