চরভদ্রাসনে একশ জন যুব মহিলাকে পোশাক তৈরী প্রশিক্ষন শুরু


ফরিদপুরের চরভদ্রাসনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে একশত জন যুব মহিলাকে আত্ব কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষে পোশাক তৈরীর উপরে প্রশিক্ষন দেওয়া শুরু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে গাজীরটেক ইউনিয়নের চরঅযোদ্ধা গ্রামের সালম শিকদারের বাড়িতে এ প্রািশক্ষণ শুরু হয়।

এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোতালেব হোসেন মোল্যা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নান্নু বেগ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এক মাসব্যপী এ প্রশিক্ষনের আয়োজন করেছে। প্রশিক্ষন শেষে মেধা অনুসারে প্রশিক্ষনার্থীদের মধ্যে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরন করা হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com