ওস্তাদের ঘড়ির দাম ১ কোটি টাকা: নিক্সন চৌধুরী (ভিডিও)


ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গরিব দুঃখি মানুষের মুখে হাসি ফোটানো। আমি তো গরিব দুঃখি মানুষের মুখে হাসি দেখি না, আমি তো দেখি চামচাদের মুখে হাসি। এইটা বঙ্গবন্ধু আদর্শ না।

তিনি বলেন, আমাদের নেতারা টকশোতে গিয়ে বলে গরিবের জন্য রাজনীতি করি, কিন্তু ওস্তাদেরা যে জামাটা পড়ে তার দাম ২ লাখ টাকা, যেই ঘড়ি টা পড়ে তার দাম ১ কোটি টাকা। কিন্তু উনি গরিবের দুঃখে দুঃখিত।

তিনি আরও বলেন, শ্রমিকদের জন্য অফিস বরাদ্দ দেওয়া হবে। সদরপুর উপজেলা কে তিনি বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবেন।

আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সদরপুরে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদরপুর আঞ্চলিক শাখা অফিসের পরিচিত সভায় তিনি এসব কথা বলেন।

সদরপুর স্টেডিয়াম মাঠে জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমান আলী মোল্যার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, সদরপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, এছাড়াও সদরপুর আঞ্চলিক শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. খালেক রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম,মো. ফারুক খলিফা প্রমুখ।

 

ভিডিও:


Copyright (c) 2019-2026 bzamin24.com