আলফাডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যতিক্রমধর্মী শীতবস্ত্র প্রদান


২৭ জানুয়ারী ১১টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যতিক্রমধর্মী শীতবস্ত্র দেওয়া হয়েছে। প্রেসক্লাবের কর্মরত প্রায় ২০জন গণমাধ্যমকর্মী হাতে শীতবস্ত্র স্বরুপ সোয়েটার দেন। গাজীপুর অবস্থিত লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ও তরুণ শিল্পপতি মো. তাজমিনুর রহমান তুহিন।

এর আগে প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবিরের পরিচালনায় প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আমিনুর রহমান, সাবেক উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবীর হোসেন, কামরুল ইসলাম ও লায়েকুজ্জামান প্রমুখ।

পরে দুপুরে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) উপজেলা শাখা কার্যালয়ে সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মোহম্মদ আবুল বাশারের পরিচালনায় মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন তিনি( তরুন শিল্পপতি মো. তাজমিনুর রহমান তুহিন)।

এ সময় আরজেএফ’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সেকেন্দার আলম, বীরমুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com