ফরিদপুরের সদরপুর উপজেলার দুইটি জ্বালানি তেলের পাম্প কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার সকাল ১১টায় জ্বালানি তেল (অকটেন, পেট্রেল, ডিজেল) ওজনে কম দেওয়ার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে এই জরিমান করা হয়।
জানা জায়, উপজেলার আটরশি এলাকার মেসার্স জাকের ফিলিং স্টেশন ও সদরপুর কৃষ্ণপুর মোড়ে মেসার্স সদরপুর ফিলিং স্টেশন কে ৫০ হাজার টাকা করে দুই প্রতিষ্ঠান কে এক লাখ টাকা অর্থদণ্ড জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম সজল চন্দ্র শীল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল জানান, দীর্ঘদিন ধরে জ্বালানি তেল চুরি করে গ্রাহকদের কম দেওয়ার অভিযোগে সদরপুর ফিলিং স্টেশন ও জাকের মঞ্জিল ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিমাপ করে জ্বালানি তেল পেট্রোল, অকটেন ও ডিজেল কম দেয়ার বিষয়টি সরেজমিনে প্রমাণিত হয়।
তিনি জানান, ওই দু'টি ফিলিং স্টেশন ক্রেতাদের ঠকিয়ে দিনের পর দিন প্রতারণা করে আসছিল। এ অপরাধে এই দু'টি ফিলিং স্টেশনকে ২০১৮ সালের ওজন ও পরিমাপ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, সদরপুর বাজারের অসাধু তিন মিষ্টি দোকানীকে ভেজাল ও বকেয়া খাবার পরিবেশনের দায়ে পৃথক পৃথক ভাবে তিন দোকানদারকে ৯ হাজার টাকা জরিমান করা হয়েছে।
জরিমানাকৃতরা হলেন- সদরপুর বাজারের কার্তিক গণেশ মিষ্টান্ন ভান্ডার ৫হাজার, অপূর্ব মিষ্টান্ন ভান্ডার ২ হাজার ও মোল্যা সুইটস ২ হাজার।ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এ তিন দোকানীকে জরিমানা করা হয়।
আদালত চলাকালে উপস্থিত ছিলেন ফরিদপুর বিএসটিআই পরিদর্শন মো. জাকির হোসেন ও সদরপুর থানা পুলিশ।