চট্টগ্রামে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ


চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল ৯টায় ওই আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার সকালে এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীই এ সময় কেন্দ্রের ভেতরে ছিলেন।

জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়ে অবস্থিত এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে থেকে একটু পর পর ককটেল বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।


Copyright (c) 2019-2026 bzamin24.com