সদরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন


ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগীতায় আজ রোববার সকাল ১১ টায় উপজেলা পর্যায়ে ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তহের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ দরবার হলে সহকারি কমিশনার ভূমি সজল চন্দ্র শীলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, মৎস্য কর্মকর্তা বাপি দাস, সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।

উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশ গ্রহনে মেলায় স্টলের আয়োজন করে ।

 


Copyright (c) 2019-2026 bzamin24.com