ফরিদপুরে চিত্রাঙ্কন ও ৭ মার্চ ভাষণ প্রতিযোগিতা


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” এর ক্ষণগণনা উদ্যাপন উপলক্ষে আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসক এর সহযোগিতায় খেলাঘর ফরিদপুর জেলা শাকার আয়োজনে শিশু কিশোরদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিশু কিশোর অংশ গ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রোকসানা রহমান, প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, খেলাঘর ফরিদপুরের সভাপতি আলতাফ মাহমুদ, আক্তারী জাহান ববী, আলী আহসান কল্লোল।


Copyright (c) 2019-2026 bzamin24.com