ঝিনাইদহে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকালে শহরের এইচ এস এস সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরে বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত নারী (২৭) আসনের সংসদ সদস্য খালেদা খানমসহ অন্যানরা।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। একই সময় জেলা প্রশাসনের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।

এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসের উদ্যোগে পরিষদ চত্ত্বরে দিনব্যাপী শিশুদের নিয়ে চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য প্রদর্শনী, আবৃত্তি ও অভিনয় প্রতিযেগীতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com