সালথায় মুজিব শতবর্ষ ক্ষণগননা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


ফরিদপুরের সালথায় বর্নাঢ্য নানা আয়োজনের মধ্যেদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ” ক্ষণগননা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্তরে বেলুন ও পায়রা উড়িয়ে দুইদিনব্যাপী এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে উপজেলা চত্তর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুর্ণরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণ, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল প্রমুখ।

পরে উপজেলা চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ডিসপ্লে প্রদর্শণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 


Copyright (c) 2019-2026 bzamin24.com