২৬ জানুয়ারি থেকে রাজবাড়ী টু ভাঙ্গা ট্রেন চলাচল শুরু!


এটি সত্যিই একটি সুখবর। বিশেষ করে ফরিদপুর জেলার সকল উপজেলাবাসীর জন্য সুখবর। আগামী ২৬ জানুয়ারী থেকে রাজবাড়ী-ফরিদপুর- ভাঙ্গা উপজেলা সদর পর্যন্ত ট্রেন চলাচল করবে।

ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের নাম ও সময়সূচীও পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই ট্রেনের নাম ‘রাজবাড়ী এক্সপ্রেস’।

সময় সূচি রাজবাড়ী থেকে ভোর ৬ টায় ছেড়ে ভাঙ্গা পৌছাবে সকাল ৭.৫০ মিনিটে এবং ভাঙ্গা থেকে ভাটিয়াপাড়ার উদ্দেশ্য ছাড়বে সকাল ৮’১৫ মিনিটে।

রাজবাড়ী থেকে ছাড়বে বিকাল ১৭’১০ মিনিটে ও ভাঙ্গা গিয়ে পৌছাবে সন্ধ্যা ১৯’০৫ মিনিটে এবং ভাঙ্গা থেকে রাজবাড়ীর উদ্দেশ্য ছাড়বে ১৯’৩০ মিনিট ও রাজবাড়ী গিয়ে পৌছাবে ২১’৩০ মিনিট।

ফরিদপুর সকাল বেলার সময় সূচীঃ

ফরিদপুর থেকে ভাঙ্গার উদ্দেশ্য ছাড়বে সকাল ৬’৫৮ মিনিটে এবং ফরিদপুর থেকে রাজবাড়ীর উদ্দেশ্য ছাড়বে সকাল ৯’০৮ মিনিটে

ফরিদপুর রাতের বেলার সময়সূচীঃ ফরিদপুর থেকে ভাঙ্গার উদ্দেশ্য ছাড়বে ১৮’০৫ মিনিট। ফরিদপুর থেকে রাজবাড়ীর উদ্দেশ্য ছাড়বে ২০’২২ মিনিট


Copyright (c) 2019-2026 bzamin24.com