সদরপুরে বাল্যবিবাহ বিবাহর অপরাধে জামাই-শ্বশুর শ্রীঘরে


ফরিদপুরের সদরপুর উপজেলায় বাল্য বিবাহরে অপরাধে জামাই-শ্বশুরকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে শ্রীঘরে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের বেপারী ডাঙ্গী গ্রামের শাহজাহান বেপারীর মেয়ে চরবিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী। পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলার আরোজ খাঁর ডাঙ্গী গ্রামের শেখ আব্দুর রশিদের পুত্র শেখ রেজাউলের সাথে বিয়ে আনুষ্ঠানিকতা চলছিল।

গত রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনা স্থলে গিয়ে বাল্যবিবাহ্ অপরাধে মেয়ের বাবা ও বরকে আটক করে।

তথ্য প্রমানের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার ভূমি সজল চন্দ্র শীল বাল্য বিয়ে দেওয়ার অপরাধে মেয়ের বাবা শাহজাহান বেপারী ও বর শেখ রেজাউলকে ৬ মাসের বিনাশ্রম করে কারাদণ্ড ও মেয়ের জন্ম সনদ জালিয়াতি করার অপরাধে সদরপুর উপজেলার মনপুরা স্টুডিও মালিক মাহবুব আলমকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।


Copyright (c) 2019-2026 bzamin24.com