সদরপুরে সাংবাদিক হুমায়ুনের পিতা মুক্তিযোদ্ধা হাসেম মোল্লার ইন্তেকাল


ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের চরষ্ণিপুর খেজুরতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হসেম মোল্লা (৯০) আজ বুধবার সকাল সাড়ে ৯টায় হৃদক্রিয়াবন্ধ হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মরহুম বার্ধক্য জনিত রোগে দীর্ঘদিন যাবত ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৩পুত্র, ২কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ বাদ আসর চরবিষ্ণপুর হাই স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার পর পাবিারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের নেতৃত্বে সদরপুর পুলিশ তাঁর লাশের গার্ড অব অর্নার প্রদান করেন।

মুক্তিযোদ্ধা আবুল হাসেম মোল্লা,সদরপুর প্রেস ক্লাবের যুগ্ন সম্মাদক, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের খবর পত্রিকার সদরপুর প্রতিনিধি, সদরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমান্ডার ও উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবিরের পিতা


Copyright (c) 2019-2026 bzamin24.com