বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চরভদ্রাসনে বৃক্ষরোপন


ফরিদপুরের চরভদ্রাসনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল দশটার দিকে গাজীরটেক ইউনিয়নের কারিকর ডাঙ্গী গ্রামের সড়কের দুপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা,বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো. সেলিম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুজন সাহা, ইউপি সদস্য মাসুদ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে মূলত তিনিই এ উদ্যোগটি নিয়েছেন। এ লক্ষে এ রাস্তার পাশে ৪শত ৫০ টি ও অন্যান্য স্থানে ৫ শত ৫০ টি মোট এক হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com