ফরিদপুরের সালথায় বিল্লাল মাতুব্বার (৪৭) নামে এক সৌদি প্রবাসী ও হাসি বেগম (৫৩) নামে এক মহিলা বজ্রপাতে নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম ও কাগদি-স্বজনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
বিল্লাল বাতাগ্রামের মৃত ইসমাইল মাতুব্বারের ছেলে এবং হাসি বেগম কাগদি-স্বজনকান্দা গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী।
মাঝারদিয়া ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াদ আলী জানান, বিল্লাল মাতুব্বার সৌদি থেকে ঈদের আগে দেশে আসেন। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় ছেলেকে সাথে নিয়ে মাঠে কাজ করতে ছিলেন। এ সময় তার ওপর বজ্রপাত ঘটলে তিনি মারা যান। তবে তার ছেলে সুস্থ্য আছে।
কাগদি বাজারের ব্যবসায়ী মোঃ লিটন জানান, কাগদি গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী হাসি বেগম দুপুরে বৃষ্টির সময় রান্নাঘরে ছিলেন। এ সময় রান্না ঘরের ওপর বজ্রপাত ঘটলে হাসি বেগম মারা যান। এঘটনায় বাতাগ্রাম ও কাগদি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।