কোটচাঁদপুরে আন্তঃনগর ট্রেনের বগি লাইনচ্যুত


ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনে রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার সন্ধ্যায় ৭ টার দিকে এ ঘটনায় ঘটে। এতে খুলনা থেকে রাজশাহীগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কোটচাঁদপুরে রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাওছার মাহমুদ জানান, কপোতাক্ষ ট্রেনটি রাজশাহী থেকে খুলনা যাচ্ছিল। ৭ টার দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছায়। সেখানে যাত্রাবিরতী দিয়ে চলা শুরু করলে স্টেশন এলাকার মধ্যে একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়।

এতে খুলনা থেকে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারট্রেন আসার অপেক্ষায় রয়েছে। কখন ট্রেনচলাচল স্বাভাবিক হবে তা সঠিক ভাবে জানাতে পারেনি তিনি।


Copyright (c) 2019-2026 bzamin24.com