সদরপুরে মোটরসাইকেল চাপায় পথচারী নিহত


 

ফরিদপুরের সদরপুরে মোটর সাইকেল চাপায় আব্দুল ছত্তার মোল্যা (৩৮) নামের এক পথচারী নিহত ও মোটরসাইকেল চালক দেলোয়ার তালুকদারকে (৩০) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার ঢেউখালী ইউনিয়নে চন্দ্রপাড়া বাবুরচর সড়কে কাচারী ডাঙ্গী গ্রামে ঝুমুরের বাড়ির সামনে আজ বৃহস্পতিবার সকাল অনুমান ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার চরব্রাহ্মন্দী গ্রামের আমজাত তালুকদারের ছেলে দেলোয়ার তালুকদার তার দুই সহযোগীসহ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাবুরচর বাজারের দিকে আসার পথে বাবুরচর কাচারীডাঙ্গী গ্রামের ঝুমুরের বাড়ির সামনে উক্ত পথচারীকে চাপা দেয়।

পুলিশ নিহতের লাশ মেডিক্যাল পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সদরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান বাংলার জমির২৪কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতাল চত্ত্বর এলাকা ও পরিবারের মাঝে শোকের মাতম বইছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com