আবজর্না পরিস্কার করতে ইউএনও’র আল্টিমেটাম


ফরিদপুরের চরভদ্রাাসন সদর বাজারের ময়লা ও আবজর্না পরিস্কার করতে ব্যাবসায়ীদের তিন দিনের আল্টিমেটাম দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।

রোবিবার বিকেল তিন টার দিকে ফল বাজার,কাঁচা বাজার ও বিভিন্ন মুদি দোকানে ঘুরে ঘুরে ব্যাবসায়ীদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন যার যার দোকানের আবর্জনা যত্রতত্র না ফেলে নিজ দায়িত্বে পরিস্কার করতে হবে।বাজার সংলগ্ন নদী ও স্কুলের পুকুরে ফলা যাবে না।

পাশাপাশি তিনি এও বলেন আগামী ৮ অগাষ্ট বাজার পরিদর্শনে আসবেন যদি কেউ এ নির্দেশ লংঘন করেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ফারজানা নাসরিন,সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, হাট বাজার বনিক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম মোল্যা, উপ-পরিদর্শক মো: শাহিনুজ্জামান।


Copyright (c) 2019-2026 bzamin24.com