ফরিদপুরের রথখোলা থেকে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। আটক নাসিমা বেগম ওই এলাকার জনৈক হেলাল শেখের স্ত্রী।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর নাজমুল আরেফিন পরাগ বলেন, নাসিমাকে ১৯০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সে দীর্ঘদিন ধরেই গাঁজা বিক্রি করে আসছে।
এ ব্যাপারে কোতয়ালী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। আটক নাসিমাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।