ঝিনাইদহে গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার


 

ঝিনাইদহের কালীগঞ্জে হোসেন আলী নামের এক গরু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাবরা গ্রামের মাঠের একটি আমগাছ থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, সকালে বাবরা মাঠের একটি বাগানের আমগাছে হোসেন আলী নামের এক গরু ব্যবসায়ীর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের মুখে রুমাল ও পা বাঁধা ছিল। বুধবার বিকেলে সদর উপজেলার গান্না বাজারে পাওনা টাকা আনতে গিয়ে ছিলেন তিনি। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।


Copyright (c) 2019-2026 bzamin24.com