শাহজালাল বিমানবন্দরে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ১


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭.২৯০ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। যার আনুমানিক বাজারদর ৫ কোটি টাকা। এ ঘটনায় সারোয়ার উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। যার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়।

আজ শুক্রবার দুপুরে কাস্টম হাউসের উপ-কমিশনার মোহাম্মদ আবদুস সাদেক গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার আনুমানিক সকাল ১১ টায় মাসকাট থেকে আগত ফ্লাইট নং BS 322 এর মাধ্যমে আসা যাত্রী সারোয়ারের কাছে থাকা কালো রংয়ের ছোট ১টি ব্যাগ থেকে মোট ৬২ টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।


Copyright (c) 2019-2026 bzamin24.com