ডিএমপির মিডিয়া শাখার নতুন এডিসি ইফতেখায়রুল ইসলাম


ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তরিকুর রহমানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমে বদলি করা হয়েছে।

অন্যদিকে ডিবির মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com