মেয়ে-বোনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সেলফি


রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছোট বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে সেলফি তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি শিল্পকলা একাডেমিতে বাবার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বোন-কন্যাকে সঙ্গে নিয়ে সেলফি তোলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা ফেসবুকে স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর সেলফি তোলার ছবিটি পোস্ট করেছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে গতবছর শিল্পী শাহাবুদ্দিনের শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করতে এসে একটি ছবি এঁকেছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com