সদরপুরে দীর্ঘ ১৭ বছর পর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন


ফরিদপুরের সদরপুর উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বিকালে সদরপুর স্টেডিয়াম মাঠে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহ্মুদ (শামীম) পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি পদে মোঃ মশিউর রহমান (মীম) ও সাধারণ সম্পাদক পদে মোঃ লিটন খান (আশরাফুল) কে নতুন কমিটির নাম ঘোষণা করেন।

জুয়েল দেওয়ানের সভাপতিত্বে উক্ত কমিটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ্।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (জীবন), ফরিদপুর রাজেন্দ্র কলেজের ভি.পি মোঃ নুর হোসেন মারুফ, জি.এস আসিফ ইমতিয়াজ সজলসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।


Copyright (c) 2019-2026 bzamin24.com