সদরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি গরুর মৃত্যু


ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে পশ্চিম চন্দ্রপাড়া গ্রামে গত রোববার গভীর রাতে গরুর ঘরের মশার কয়েল থেকে সালাউদ্দীন শিকদারের বাড়িতে এক ভয়াহক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

পরিবারের লোকজনের ডাক চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। অগ্নিকাণ্ডে ৫টি গরু ও বসতঘর, তিনটি টিনের ঘরসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ভূস্মীভূত হয়।

জানা যায়, সালাউদ্দীন শিকদার কোরবানিকে সামনে রেখে ৫টি গরু লালন-পালন ও মোটা তাজা করে আসছিলেন। গরু বিক্রির প্রায় শেষ মুহুর্তে ঘটনার দিন রাত অনুমান ২টায় সময় মশার কয়েল থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ড থেকে মালামাল সরিয়ে নেওয়ার সময় সালাউদ্দীন শিকদার আগুনে পুড়ে আহত হয়ে সদরপুর স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধীন রয়েছে।

সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, নির্বাহী অফিসার পূরবী গোলদার সদরপুর থানার ওসি সৈয়দ লুৎফর রহমান ঘটনা স্থান পরিদর্শন করেছে ও ক্ষতিগ্রস্থ পরিবারকে সাহায্য সহযোগীতার আশ্বাস দেন।

 


Copyright (c) 2019-2026 bzamin24.com