পাবনায় একদিনে ৬ স্বাস্থ্য কর্মীসহ ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের ৬ স্টাফসহ ৭ জনের করোনা পজেটিভ হয়েছে। এদের মধ্যে ৩ জন নার্স, ১ জন স্যাকমো, ১জন সিএফসিপি, ১জন এমটি ল্যাব ও হাসপাতাল স্টাফের ১ মেয়ে।
এ ছাড়া ভাঙ্গুড়ায় একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ২৫ জনের করোনা শনাক্ত হল। পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (আবাসিক মেডিক্যাল অফিসার) ডা. মামুন আব্দুল্লাহ জানান, ১০মে সাঁথিয়া থেকে ৪৩ জনের রক্তের নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়েছিল।
মঙ্গলবার বিকেলে নমুনা রিপোর্টে সাত জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ৯ মে সাঁথিয়া হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান আব্দল কাদেরের করোনা পজেটিভ শনাক্ত হয়। এর পরই হাসপাতাল এ সকল স্টাফদের রক্তের নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য