ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৮৪৭ জনের মৃত্যু

  • ডেস্ক
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ১০:০৯:০০
  • কপি লিঙ্ক

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (শুক্রবার দুপুর পর্যন্ত) আরও ৮৪৭ জন মারা গেছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৪,৫৭৬ জনে।

এদিকে, করোনা ভাইরাসে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৫৯৯ জন। গতকাল বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিল ৪,৬১৮ জন। এর আগে গত বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৪,৬০৫ জন। আর গত মঙ্গলবার ছিল ৫২৫২জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১,০৮,৬৯২ জন।

মন্তব্য