কানাডায় করোনায় আরও ২ বাংলাদেশির মৃত্যু

  • অনলাইন
  • শনিবার, ১১ এপ্রিল ২০২০ ০৫:১৫:০০
  • কপি লিঙ্ক

করোনা ভাইরাসে কানাডায় আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় টরেন্টোর ইস্ট ইয়র্কের একটি হাসপাতালে আশরাফুল আলম ওমর নামের এক বাংলাদেশির মৃত্যু হয়। টরেন্টো প্রবাসী আশরাফুল ঢাকার শান্তিবাগের বাসিন্দা।

এর আগে একইদিন সন্ধ্যায় টরেন্টোতে জামাল আলী নামের আরেক বাংলাদেশির মৃত্যু হয়। এ নিয়ে কানাডায় চার বাংলাদেশির মৃত্যু হলো।

জামাল গত এক সপ্তাহ ধরে টরেন্টো জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সিলেটের বিশ্বনাথ এলাকার অধিবাসী। তিন বছর বয়সে তিনি কানাডায় আসেন। জামাল একটি আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত কানাডায় এখন পর্যন্ত ২২ হাজার ১৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৬৯ জন মারা গেছেন। আর ৬ হাজার ১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

বাংলাদেশ জমিন ২৪/এস.কে

মন্তব্য