জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মোহাম্মদ নাসিম

  • অনলাইন
  • রবিবার, ০৭ জুন ২০২০ ০৮:০৮:০০
  • কপি লিঙ্ক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। 

 এমনটা জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

আজ রোববার দুপুরে তিনি বলেন, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনো ডিপ কোমায় আছেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তিনি। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে গেলো ১ জুন রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করেনা ভাইরাস শনাক্ত হয়। শুক্রবার সকালে ব্রেইন হ্যামারেজ হলে ওই হাসপাতালেই তার অস্ত্রোপচার হয়। 

 

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য