করোনা মোকাবিলায় প্রথম সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করে যাচ্ছেন চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা। জীবনে ঝুঁকি নিয়ে তারা লড়াই করে যাচ্ছেন, যাতে করে দেশের মানুষ সুস্থ থাকতে পারেন এবং তাদের সুস্থ রাখতে পারেন।
এবার সেই যোদ্ধাদের জন্য ফের নতুন করে একটি উদ্যোগ নিলেন অভিনেতা কিং খান নামে খ্যাতি অর্জনকারি শাহরুখ খান। ইতিমধ্যে একটি তহবিল গড়েতুলেন এই অভিনেতা। এই তহবিলের মাধ্যমে প্রত্যেকেই স্বাস্থ্যকর্মীদের সাহায্য করতে পারবেন।
করোনা চিকিৎসায় অন্যতম বিশেষ দুটি সামগ্রী হল পিপিই কিট ও ভেন্টিলেটর। কিং খান একটি টুইট করে জানিয়েছেন, করোনার সঙ্গে লড়াই করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপিই কিট ও ভেন্টিলেটর তুলে দেওয়ার ব্যবস্থা নিয়েছে মীর ফাউন্ডেশন।
এই মীর ফাউন্ডেশনের তহবিলে সমাজের বিশিষ্ট ব্যাক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করেছেন এসআরকে। তিনি লিখেছেন, এবার আপনারাও এই উদ্যোগে অংশ নিতে পারবেন। ত্রাণ তহবিলে স্বাস্থ্য়কর্মীদের জন্য পিপিই কিট ও ভেন্টিলেটর কেনার জন্য সাহায্য করুন। আপনার দেওয়া সামান্য অনুদানও অনেক বড় সাহায্য করতে পারে এই কঠিন পরিস্থিতিতে।
করোনা সঙ্কটের শুরু প্রথম থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কিং খান। এর আগেও স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারদের জন্য ২৫০০০ পিপিই কিটের ব্যবস্থা করেছেন বলিউড বাদশা। প্রধানমন্ত্রীর পিএম কেয়ার ফান্ড এবং বাংলার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ অনুদান করেছেন তিনি। শুধু এখানে শেষ নয় এছাড়াও কিং খান শাহরুখ খান ও গৌরী খান মুম্বইয়ে নিজেদের চারতলা অফিসকে করোনা রোগীদের জন্য কোয়ারেন্টাইন করার জন্য় দিয়েছেন।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন




.jpg)

মন্তব্য