মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বলিউডের জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা ইরফান খান (৫৩)। আজ বুধবার (২৯ এপ্রিল) এ খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গত শনিবার (২৫ এপ্রিল) জয়পুরে বাড়িতে ইরফান খানের মা সইদা বেগম মারা যান। ভারতে চলমান লকডাউনের কারণে মাকে শেষবারে মতো দেখতে পারেননি তিনি। এরই মধ্যে ইরফান খান নিজেও অসুস্থ হয়ে পড়েন।
বাসায় থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ইরফান খান। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ইরফানের সঙ্গে তার স্ত্রী সুতপা শিকদার এবং দুই ছেলেও রয়েছেন। এর আগে আইসিউতে নিলে তার মৃত্যুর খবর রটে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড অঙ্গনে।
পিকুখ্যাত এ তারকা অভিনেতা দীর্ঘদিন কোলন ইনফেকশনসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সবশেষ তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় বলে জানিয়েছে ইরফান খানের মুখপাত্র।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন




.jpg)

মন্তব্য