আবারও তিন দিনের রিমান্ডে পাপিয়া দম্পতি

রিমান্ড

  • অনলাইন
  • সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০ ০৬:৪৩:০০
  • কপি লিঙ্ক

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমান সুমনের আবারও তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ছয় কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই রিমান্ড দেওয়া হয়।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে পাপিয়া দম্পতিকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম দুই আসামিকে তিন করে রিমান্ডের আবেদন করেন।

এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য