বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবাণুনাশক টানেল উদ্বোধন

  • মো. সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • বুধবার, ২২ জুলাই ২০২০ ১২:৪১:০০
  • কপি লিঙ্ক

দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২১জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই জীবাণুনাশক টানেল যন্ত্র উপহার প্রদান ও উদ্বোধন করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস‍্য মো. শিবলী সাদিক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃর্বিভাগের  প্রবেশমূখে এই টানেল যন্ত্রটি স্থাপন করা হয়েছে।

এ সময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী, সহকারী সার্জন ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহিনুর আলম, সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

এমপি শিবলী সাদিক জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সবার নিরাপত্তার জন‍্য এই জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। আমার নির্বাচনী এলাকার মানুষের সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা প্রদানের জন‍্য আমি সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এর জন‍্য তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য