নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনাভাইরাস শনাক্তকরণ কেন্দ্রে এ পর্যন্ত ৬ হাজার ১২৭ নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৬ জনের শরীরে। শনাক্তের শতকরা হার ১৬.৪২ শতাংশ।
কেন্দ্রটিতে বর্তমানে মজুদ টেস্ট কিটের সংখ্যা ১ হাজার ২৪৬ এবং জমে থাকা নমুনার সংখ্যা মাত্র ১০৬টি। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাবের সমন্বয়ক অধ্যাপক ড. নেওয়াজ মো. বাহাদুর কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৬ এপ্রিল রবিবার করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও মোকাবেলায় গঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর স্বাক্ষরিত এক সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে কভিড-১৯ শনাক্তকরণের অনুমতি পায় নোবিপ্রবি। পরে ৭ মে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং ১১ মে হতে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়। কেন্দ্রটিতে নোয়াখালী, চাঁদপুর ও লক্ষ্মীপুর এই তিন জেলার করোনার নমুনা পরীক্ষা হয়।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন






মন্তব্য