<p class="solder">একদিনে সর্বোচ্চ আক্রান্ত রেকর্ড</p>

মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত ১৯৭ জন

  • শাহাদাত হোসেন মালয়েশিয়া থেকে:
  • শনিবার, ১৪ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

মালয়েশিয়ায় নতুন করে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ১৫৮ জন থেকে আরও ৩৯ জন বেড়ে সর্বমোট ১৯৭ জন আক্রান্তের খবর নিশ্চিত করেছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় (MHO)।

করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই মালয়েশিয়া কঠোর ভাবে মোকাবিলার পদক্ষেপ নিলেও করোনা আক্রান্তের সংখ্যা কমাতে পারেনি। বর্তমানে করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে পুরো মালয়েশিয়ায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

দিন দিন বেড়েই চলেছে এই ভাইরাসের আক্রমন। পুরো বিশ্ব যেন মারাত্মক হুমকির মুখে পড়ে গেছে। ইউরোপের দেশ ইতালিতে এর ভয়াবহতা আরও কঠিন আকার ধারণ করেছে। মালয়েশিয়ার চেক পয়েন্ট ও এয়ারপোর্ট গুলোতে গড়ে তোলা হয়েছে বাড়তি নিরাপত্তা বেষ্টনী। কিন্তু কোন ভবেই ঠেকানো যাচ্ছেনা এই মরণ ভাইরাসের আক্রমন।

যেখানে এর আগে যেখানে ১৫৮ জন পর্যন্ত আক্রান্তের খবর প্রকাশ করেছিল সেখানে শুক্রবার ১৩ই মার্চ পর্যন্ত সর্বমোট ১৯৭ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে আজ নতুন আরও ৩৯ জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এর দাবী মালয়েশিয়ায় ২ টি তাবলিগ জামাত ও ইসলামিক ইভেন্টের মাধ্যমে করোনা ভাইরাস বেশি পরিমানে সংক্রমণ ঘটাতে পারে। আক্রান্ত সবাইকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে ভাইরাস প্রতিরোধী বেষ্টনীর মধ্যে তত্বাবধান করা হচ্ছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত কোন বাংলাদেশী আক্রান্ত খবর পাওয়া যায়নি। মালয়েশিয়া দূতাবাস থেকে সতর্ক থাকা পরামর্শ করোনা ভাইরাস কোন বাংলাদেশ আক্রান্ত হলে জরুরী নাম্বার দেওয়া হয়েছে।

মন্তব্য