আজারবাইজান ও দেশটির নাগরিকদের ওপর নিষিদ্ধ গণবিধ্বংসী পরমাণু বোমা হামলা চালাতে আহ্বান করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ হওয়া ইয়েরেভেনের একটি সংবাদমাধ্যম আর্মেনিয়া সরকারকে এই আহ্বান জানায়।
তুর্কি বার্তাসংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়, ওই সংবাদমাধ্যমের মতামতে স্টেপান আলতুনিয়ান আর্মেনিয়ার সরকারকে এই আহ্বান জানান। যে কোনো পারমাণবিক অস্ত্রের মাধ্যমে আজারবাইজানের রাজধানী বাকুতে হামলা চালাতে বলেন। যাতে করে দেশটি পরবর্তী ‘৫ হাজার বছর পর্যন্ত বর্জ্যভূমিতে পরিণত হয়’।
আলতুনিয়ান লিখেন, ‘সম্ভবত আমি সকল আর্মেনিয়ানদের মতো বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। তবে আজারবাইজানের কাছে আর্মেনিয়া হেরে গিয়েছে এমন সংবাদে অবাক হইনি।’
১০ নভেম্বর বিরোধীয় নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজানের কাছে আত্মসমর্পণ করে আর্মেনিয়া। ২৭ সেপ্টেম্বর থেকে চলা লড়াইয়ে বিরোধীয় অঞ্চল আজারবাইজানের কাছে পুনরায় চুক্তির মাধ্যমে হস্তান্তর করে আর্মেনিয়া। এই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত।
আর্মেনিয়ার মিডিয়া গ্রুপ আসবারেজের সমর্থন ও প্রকাশিত বিতর্কিত অংশে আলতুনিয়ান জিজ্ঞাসা করেছিলেন "পারমাণবিক বিকল্পটি কোথায় ছিল?" এমন এক সময়ে যখন সরকার এবং জাতিসংঘ পারমাণবিক নিরস্ত্রীকরণের তাগিদ দিচ্ছে।
আর্মেনিয়ার মিডিয়া গ্রুপ আসবারেজের সমর্থন ও প্রকাশিত বিতর্কিত অংশে আলতুনিয়ান জিজ্ঞাসা করেছিলেন, ‘পারমাণবিক বিকল্পটি কোথায় ছিল?’
তিনি এমন এক সময় এই মন্তব্য করলেন যখন জাতিসংঘ পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের তাগিদ দিচ্ছে।




.jpg)

মন্তব্য