ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুরের পাটুলি থানা এলাকার পূর্বপাড়ার একটি বাড়ি থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বেশকিছু দিন ধরেই পরিবারের সঙ্গে ভালো করে কথা বলত না ঐ তেরো বছরের কিশোরী। যাদবপুর এলাকার সম্মিলিত বালিকা বিদ্যালয়ে ক্লাস এইটের ছাত্রী ছিল সে।
পুলিশ জানায়, বিগত তিন বছর ধরে একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই ভালোবাসার কথা ওই মেয়ের পরিবার জানলেও প্রথম থেকেই আপত্তি ছিল তাদের।
কিশোরী বারবার সেই সম্পর্কের কথা পরিবারের কাছে জানালেও, কোনভাবে মেনে নিতে চায় নি পরিবার। যদিও প্রায়ই মায়ের মোবাইল থেকে ইনস্টাগ্রাম ব্যবহার করে ওই ছেলের সাথে সঙ্গে কথা হত তার। সেই কথা বলাতেও বাড়ির সদস্যদের আপত্তি ছিলো অনেক।
রবিবার সকালে কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথি ও মোবাইল ফোন। একটি ফোন উদ্ধার করার পরে ইনস্টাগ্রামে একটি লেখা উঠে আসে। সেখানে লেখা ছিলো- 'আমার দিদার ব্যবস্থা আমি করছি। তুই চিন্তা করিস না আর আমি কি করতে পারি তুই দেখে নে, আমার দিদা কে'।




.jpg)

মন্তব্য