দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনায় আরো এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। ১৮ নভেম্বর স্থানীয় সময় রাত ৯টায় দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের মাফিকিং শহরের অদুরে মারেসানি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইমন আহমেদ ও আব্দুর রহমান। তাদের দেশের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় রুবেল হোসেনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় বাংলাদেশিরা জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশি দু’পক্ষের মধ্যে ব্যবসায়ীক দ্বন্দ্ব চলে আসছিল। এটিকে কেন্দ্র করে আগেও কয়েক দফায় হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরেই কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের ভাড়া করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাংলাদেশি বলেন, দক্ষিণ আফ্রিকায় নিজেদের ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে বাংলাদেশিরা। এতে করে সেখানে সন্ত্রাসীদের ভাড়া করে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা বাড়ছে।




.jpg)

মন্তব্য