ভারতে করোনা ভাইরাসে মারা গেল আরও একজন

  • বিজমিন২৪ ডেস্ক:
  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এবার মহারাষ্ট্রে মৃত্যু হল একজনের। এই নিয়ে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো তিনজনে।

আজ মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে। তবে মৃতের সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি।

এর আগে দিল্লিতে একজন এবং কর্ণাটকের কলবুর্গিতে একজনের মৃত্যু হয়। তাদের দু'জনেই বিদেশ ভ্রমণ করে ছিলেন।

সূত্র: আনন্দবাজার

মন্তব্য