একদিকে দায়িত্ববান সাংসদ অন্যদিকে টালিউডের গ্ল্যামারস অভিনেত্রী। দুই ভূমিকাতে বেশ গর্বের সঙ্গে এগিয়ে চলছেন অভিনেত্রী নুসরাত জাহান। তবে দায়িত্ব বাড়ায় নুসরাত জানান, বছরে তার দু’টি ছবি করার পরিকল্পনা রয়েছে। স্বাচ্ছন্দ্য রয়েছে এমন জায়গা থেকে সরে একটু ভিন্নধর্মী সিনেমা করতে চান।
নুসরাত বলেন, এই বছরে আমার দু’টি ছবি করার পরিকল্পনা রয়েছে, সাংসদ হিসাবে অনেক কাজই করেছি। নতুন ছবি 'অসুর’–এ শীর্ষ ভূমিকায় দেখা যাবে নুসরাতকে। তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি যখন শুটিং করেন তখন কিভাবে সাংসদ ও অভিনেত্রীর এই দুই ভূমিকাকে পরিচালিত করেন? এর জবাবে নুসরাত বলেন, আমি সিনেমা করার জন্য যাতে সময় পাই সেটা নিশ্চিত করে রাখি।




.jpg)

মন্তব্য