নুসরাতের রিসেপশন অনুষ্ঠানে আসবেন বাদশা শাহরুখ খান!

  • বাংলারজমিন ডেস্ক:
  • বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

আওয়াজ দিয়েই বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। তুরস্কে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছেন নুসরাত ও নিখিল জৈন।

দেশে ফিরে সংসদে যোগ দিয়েও বেশ আলোচনায় এসেছেন নায়িকা। ৪ জুলাই কলকাতার এক পাঁচতারা হোটেলে বড় আয়োজনে রিসেপশন অনুষ্ঠিত হবে নুসরাত জাহান ও নিখিল জৈনের। সেখানে বলিউড বাদশা শাহরুখ খানের আসার কথা শোনা যাচ্ছে।

নায়িকার বিয়েতে টালিউড ইন্ডাস্ট্রির প্রায় সব তারকাই আমন্ত্রণ পেয়েছেন। অন্যদিকে নুসরাত নাকি নিজেই শাহরুখকে ফোন করে রিসেপশনে আসার জন্য আমন্ত্রণ করেছেন।

শুধু শাহরুখ খান নয়, নুসরাতের রিসেপশনে নাকি আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের বড় নেতা-নেত্রীরাও।

মন্তব্য