রাজধানীর সবুজবাগে গৃহকর্মীকে বাসায় রেখে বাহির দিয়ে তালা লাগিয়ে বাইরে যান গৃহকর্তী নাঈমা হোসেন। ফিরে এসে দরজা খুলে দেখতে পান, গৃহকর্মী শামীমা ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলে আছে। ঐ গৃহকর্তীর বরাদ দিয়ে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরন জানিয়েছেন এ-সব তথ্য।
তিনি বলেন, ‘আমরা সংবাদ পেয়ে শুক্রবার (১৬ জুন) দিবাগত রাতে পূর্ব বাসাবো পাটোয়ারী গলির ১/১৬/৩ নম্বর বাড়ির পঞ্চম তলার ফ্লাট থেকে মৃতার বড় বোন ফাতেমার সনাক্তমতে মরদেহটি উদ্ধার করি।
আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মৃতা (শামীমা) ইমন নামের ছেলের সঙ্গে সম্পর্ক করে এক মাস আগে বিয়ে হয় তাদের। এতে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় শামীমা চলে আসেন তার বড় বোন ফাতেমার কাছে। ফাতেমা তাকে গত ৬ জুন পূর্ব বাসাবো পাটোয়ারী গলির নাঈমা হোসেনের বাসায় গৃহকর্মী হিসাবে কাজে দেয়।
সেই থেকে সে ঐ বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করতো শামীমা।’
তবে শামীমার বিষয়ে ঢামেকের মর্গে তার বড় বোন ফাতেমার কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো কিছুই বলতে রাজি হননি।
সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের মৃত আব্দুল গফুর এর মেয়ে শামীমা।




.jpg)

মন্তব্য