রাজধানীর দক্ষিণখানের একটি ডোবা থেকে তামান্না আক্তার ময়না নামের ১৩ বছরের এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণখানের নর্দাপাড়া রূপালী গার্ডেনের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রোববার সকালে ডোবায় লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় দক্ষিণখান থানা পুলিশ।
দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) নাসির উদ্দীন বলেন, রূপালি গার্ডেনের পাশে একটি সাততলা ভবনের তৃতীয়তলায় গৃহকর্মী হিসেবে কাজ করতো ময়না। কীভাবে মারা গেছে, তা এখনও জানা যায়নি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




.jpg)

মন্তব্য