জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন উপস্থাপক, আইপিএল নিলাম বন্ধ


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম শুরু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে ভারতের বেঙ্গালুরুতে শুরু হওয়া এই নিলাম চলবে রবিবারও। এবারের নিলামে আপাতত সাকিব আল হাসান অবিক্রিত রয়েছেন।

হার্শাল প্যাটেলকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে বেঙ্গালুরু।

ভিত্তি মূল্য ৭৫ লাখ হলেও দিপক হুডাকে দলে পেতে ৫ কোটি ৭৫ রুপি খরচ করেছে লক্ষ্ণৌ। এই সেট থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে কাড়াকাড়ি চলাকালীন হটাৎ মাটিতে লুটিয়ে পড়েন অকশোনার এডমেডেস।এরপরই নিলামের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে, এখনো নিলাম বন্ধ রয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com