লোকমান হোসেন মৃধার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি লোকমান হোসেন মৃধার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার দপ্তর থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধাফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধাগত ২২ জুন জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন লোকমান হোসেন। পরেরদিন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার করোনা ভাইরাসে সংক্রমনের বিষয়টি ধরা পরে। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়।

একাত্তরের মুক্তিযোদ্ধা লোকমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার দুপুরে সেখানেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com