ঠাকুরগাঁওয়ে করোনায় আ’লীগ নেতার মৃত্যু, স্ত্রীসহ পরিবারের ৩ জন আক্রান্ত! 


ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিস্ট ব্যবসায়ী রৌশন আলী (৬২) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে । তার স্ত্রী, ছেলে ও পুত্র বধু জন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি মঙ্গলবার বিকাল ৩টায় মারা যান ।

রৌশন আলীর ছোট ভাই হামিদুর রহমান জানান সোমবার তার বড় ভাইয়ের করোনা পজেটিভ ধরা পড়ে । মঙ্গলবার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে খোচাবাড়ি এলাকায় মৃত্যু বরণ করেন।

এ বিষয়টি নিশ্চিত করে বলেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন বলেন তার কোভিড-১৯ ধরা পড়ার পর শ্বাস কষ্ট দেখা । স্থানীয় হাসপাতালে ভর্তি না করে রংপুরে নেয়ার পথে তিনি মারা যান ।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com