রমজানে অফিস আদালতের সময়সূচি প্রকাশ


পবিত্র রমজান মাসে সরকারি অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও রমজানে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। যথারীতি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

তবে ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন/বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব জানানো হয়। এতে বলা হয়, হিজরি ১৪৪৬ (২০২৫ খ্রিষ্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সকল সরকারি ও আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এ অফিস সময়সূচি নির্ধারণ করা হলো।


Copyright (c) 2019-2026 bzamin24.com