সুস্থ হয়ে বাসায় ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন


করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহের বেশি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ছাড়া পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। খবর সিএনএনের।

প্রধানমন্ত্রীর বাসভবনের এ মুখপাত্র বলেন, ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠায় প্রধানমন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, তার (বরিস জনসন) মেডিকেল টিমের উপদেষ্টা বলেছেন, প্রধানমন্ত্রীকে এই মুহূর্তে কোনো কাজে না ফিরতে। তিনি (প্রধানমন্ত্রী) অতি যত্ন পাওয়ায় সেন্ট টমাস হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর মুখপাত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, আইসিইউতে জনসন তিন রাত কাটিয়েছেন এবং তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। তবে ভেন্টিলেশনের মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়নি।

বাংলাদেশ জমিন২৪/ এস.কে


Copyright (c) 2019-2026 bzamin24.com